স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগামীকাল দেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। দিনটিকে উপলক্ষ্য করে চ্যানেল আই তাকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান তৈরি করেছে। অনুষ্ঠানের নাম ‘রুনা মহল’। এই অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার। অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে রুনা লায়লা ছাড়া আরও উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীর তনয়া সংগীতশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর কিংবদন্তি এ শিল্পীর জন্মদিনকে রাঙিয়ে তুলতে শুভেচ্ছা উপহার হিসাবে তুলে দেন স্বর্ণের গিটার। অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে। এদিকে এ সংগীতশিল্পীর কণ্ঠে সর্বশেষ প্রকাশ হয়েছে ‘অনায়াসে’ শিরোনামের একটি গজলধর্মী গান। এতে তার সহশিল্পী বাপ্পা মজুমদার। সুর এবং সংগীতায়োজনও করেছেন বাপ্পা। লিখেছেন গালিব হাসান।
