Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

তারা এখন অভিনয়ে অনিয়মিত

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

একসময় টিভি নাটকে দাপিয়ে বেড়িয়েছেন ছবির এ অভিনেত্রীরা। তারা হলেন-অপি করিম, ঈশিতা, রিচি সোলায়মান, শ্রাবন্তী ও নাদিয়া আহমেদ’। কিন্তু এখন আর তাদের নিয়মিত পর্দায় দেখা যায় না। কেউ কেউ হয়েছেন দেশান্তরী। কেউ মাঝে মধ্যে পর্দায় হাজিরা দেন। এদের মধ্যে শ্রাবন্তী সন্তানদের নিয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। অপি করিম মাঝে মাঝে সিনেমায়, নাটকে অভিনয় করেন। সর্বশেষ তার অভিনীত ‘মায়ার জঞ্জাল’ নামে একটি সিনেমা ২০২৩ সালে মুক্তি পায়। ঈশিতাকে সর্বশেষ দেখা গেছে বছরকয়েক আগে ‘নট আউট’ নামে একটি নাটকে। নাদিয়াকে নিয়মিত পর্দায় দেখা গেলেও তিনি বছরখানেক ধরে স্বামী অভিনেতা এফএস নাঈমকে নিয়ে আমেরিকা প্রবাসী। রিচিরও বসবাস আমেরিকায়। তবে ইদানীং ঢাকায় বেশি থাকছেন ও অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। কিছুদিন আগে ‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকে অভিনয় করেছেন। কাজ করেছেন ‘রবি ইন ঢাকা’ নামে একটি সিনেমায়। দীপ্ত টিভিতে শিগ্গির শুরু হবে তার অভিনীত ‘এআই জুনিয়র’ নামে একটি ধারাবাহিক নাটক।

অভিনয়ে অনিয়মিত হওয়া প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘কিছুদিন আগে আমি ঢাকা গিয়েছিলাম মাত্র কয়েকদিনের জন্য। সে সময় অনেকেই বলেছিলেন নাটকে অভিনয়ের জন্য। কিন্তু আসলে আমার হাতে এত কম সময় ছিল যে, অভিনয় করার জন্য আলাদা সময় বের করা আমার জন্য খুব কঠিন ছিল। তারপরও যারা আমাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ ঈশিতা বলেন, ‘বলা যায় প্রতিনিয়তই নাটকে অভিনয়ের জন্য স্ক্রিপ্ট আসে। কিন্তু খুব ভালো না লাগলে করার জন্য করা এমন কোনো নাটকে আর অভিনয় করতে চাই না। যেহেতু আমি একটা সময় নাটক পরিচালনা করতাম, তাই গল্প পড়লে বুঝতে পারি তা শেষ পর্যন্ত কী হবে না হবে। যে কারণে জেনে বুঝে কোনোরকম গল্পের নাটকে অভিনয় করতে চাই না।’

রিচি সোলায়মান বলেন, ‘কিছুদিন আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। বেশ ভালো সাড়া পেয়েছি। নাটকের গল্পটা খুব সুন্দর ছিল। সুন্দর গল্প হলে অভিনয় করতেও ভালো লাগে। এরইমধ্যে সিনেমায়ও অভিনয় করেছি। সিনেমা নিয়ে আপাতত বেশি কিছু বলা যাচ্ছে না। ধারাবাহিকেও কাজ করেছি। চেষ্টা করছি আবারও নিয়মিত হওয়ার।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাবার চোখে ছেলে এক অনন্য গর্বের গল্প

এক অনন্য গর্বের গল্প

তারা এখন অভিনয়ে অনিয়মিত

তারা এখন অভিনয়ে অনিয়মিত

স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

স্টেজ শো ও বিচারকার্য নিয়ে ব্যস্ত লিজা

স্টেজ শো ও বিচারকার্য নিয়ে ব্যস্ত লিজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম