Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

যৌন অপরাধে দণ্ডিত রাসেল ব্র্যান্ডের কারাগার পরিবর্তন

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে সাড়ে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডকে নতুন কারাগারে স্থানান্তর করা হয়েছে। লন্ডনের ক্যাটাগরি বি কারাগার এইচএমপি ওয়ান্ডসওর্থ থেকে তাকে ক্যামব্রিজশায়ারের ক্যাটাগরি সি কারাগার এইচএমপি লিটলহেইতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী লরা ব্র্যান্ড। রোববার নিজেদের পডকাস্টে ফিরে লরা জানান, কারাগারে স্বামীর সঙ্গে কথা হয়েছে তার। রাসেল ভালো আছেন এবং প্রার্থনা করছেন। পডকাস্টে স্বামীর পাঠানো একটি বার্তাও পড়ে শোনান তিনি। সেখানে রাসেল তার বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি কারা কর্মকর্তাদের প্রশংসা করে স্ত্রী ও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ক্যাটাগরি সি কারাগারে সাধারণত এমন বন্দিদের রাখা হয়, যাদের মুক্ত পরিবেশে থাকার উপযোগী মনে করা হয় না, তবে পালানোর ঝুঁকিও তুলনামূলক কম। এইচএমপি লিটলহেই যৌন অপরাধে দণ্ডিত পুরুষ বন্দিদের জন্য ইউরোপের অন্যতম বড় কারাগার। উল্লেখ্য, গত সোমবার ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগে দোষী সাব্যন্ত হওয়ার পর রাসেল ব্রান্ডকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোলজারের অপেক্ষায় বেকার তানজিন তিশা

সোলজারের অপেক্ষায় বেকার তানজিন তিশা

ঘরোয়া আয়োজনে রুনা লায়লার জন্মদিন

ঘরোয়া আয়োজনে রুনা লায়লার জন্মদিন

যৌন অপরাধে দণ্ডিত রাসেল ব্র্যান্ডের কারাগার পরিবর্তন

যৌন অপরাধে দণ্ডিত রাসেল ব্র্যান্ডের কারাগার পরিবর্তন

মাইনাস তাপমাত্রায়ও দমেননি সালমান

মাইনাস তাপমাত্রায়ও দমেননি সালমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম