Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

ঘরোয়া আয়োজনে রুনা লায়লার জন্মদিন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ। দিনটি তিনি ঘরোয়া আয়োজনেই কাটাবেন বলে জানিয়েছেন। তবে ভক্ত বিভিন্ন টিভি চ্যানেল নানা আয়োজনেই এ দিনটি রাঙিয়ে তুলবে বলে জানা গেছে। জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এই সময়ে এসে মূলত পরিবারের সঙ্গেই জন্মদিন উদ্যাপন করা হয়ে থাকে। যথারীতি এবারও তাই হবে। দেখতে দেখতে অনেক জন্মদিনই পেরিয়ে গেল। তবে ছোটবেলার জন্মদিনই আসলে বেশি মনে পড়ে। মা জামা বানিয়ে দিতেন, মজার মজার খাবার রান্না করতেন-এগুলোই আসলে বিশেষভাবে মনে পড়ে। এদিকে আমার সংগীত জীবনেরও ষাট বছর পেরিয়ে গেছে। আমার বাবা-মা, বড় বোন দীনাসহ পরিবারের সবার যদি সাপোর্ট না থাকত, তাহলে এতদূর আসা সম্ভব হতো না। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, তিনি আমায় সুন্দর জীবন উপহার দিয়েছেন, এখনো সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অল্লাহর কাছে সবসময় দোয়া চাই, যেন আজীবন গান গেয়ে যেতে পারি।’ এদিকে দেশের সংগীতাঙ্গনের আরেক প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিনে (১৮ নভেম্বর) তার স্মৃতির প্রতি নিবেদিত ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ‘আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন রুনা লায়লা। বিষয়টি নিশ্চিত করেছেন বশির আহমেদের দুই সন্তান ও আয়োজনের প্রধান উদ্যোক্তা হোমায়রা বশির ও রাজা বশির। অনুষ্ঠানটি আগামীকাল বিকালে ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এদিকে ২০ নভেম্বর তিনি ক্যারিয়ারে ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীর একটি পাঁচতারকা হোটেল একক সংগীতসন্ধ্যায় অংশ নেবেন বলে জানিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোলজারের অপেক্ষায় বেকার তানজিন তিশা

সোলজারের অপেক্ষায় বেকার তানজিন তিশা

ঘরোয়া আয়োজনে রুনা লায়লার জন্মদিন

ঘরোয়া আয়োজনে রুনা লায়লার জন্মদিন

যৌন অপরাধে দণ্ডিত রাসেল ব্র্যান্ডের কারাগার পরিবর্তন

যৌন অপরাধে দণ্ডিত রাসেল ব্র্যান্ডের কারাগার পরিবর্তন

মাইনাস তাপমাত্রায়ও দমেননি সালমান

মাইনাস তাপমাত্রায়ও দমেননি সালমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম