Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

ওটিটিতে আসছে জনি ডেপের ‘এবেনেজার’

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হলিউডে প্রত্যাবর্তনের পর নতুন সিনেমা ‘এবেনেজার’ দিয়ে আবারও আলোচনায় জনি ডেপ। চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’-এর অন্ধকার ও অতিপ্রাকৃত আবহে নির্মিত সিনেমাটি ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবার দর্শকদের অপেক্ষা ওটিটি মুক্তির। তবে এখনো সেই তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্মাতা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স। প্রতিষ্ঠানটির আগের মুক্তির ধরন বিবেচনায় ধারণা করা হচ্ছে, সিনেমাটি প্রথমে প্যারামাউন্ট প্লাসে দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে স্ট্রিমিংয়ে আসতে পারে এটি। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। টিম ওয়েস্ট পরিচালিত এ সিনেমায় জনি ডেপ অভিনয় করেছেন কৃপণ ও স্বার্থপর ব্যবসায়ী এবেনেজার স্ক্রুজের চরিত্রে। বড়দিনের আগের রাতে মৃত ব্যবসায়িক অংশীদার জ্যাকব মার্লির আত্মা তাকে সতর্ক করে। এরপর অতীত, বর্তমান ও ভবিষ্যতের তিন আত্মার মুখোমুখি হয়ে নিজের জীবন ও ভুলের হিসাব করতে হয় স্ক্রুজকে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ন্যান্সির ভোলবদল

ন্যান্সির ভোলবদল

অস্কারের আন্তর্জাতিক সিনেমার লড়াইয়ে রেকর্ড

অস্কারের আন্তর্জাতিক সিনেমার লড়াইয়ে রেকর্ড

ওটিটিতে আসছে জনি ডেপের ‘এবেনেজার’

ওটিটিতে আসছে জনি ডেপের ‘এবেনেজার’

ডিপফেকের বিরুদ্ধে কঠোর অনন্যা

ডিপফেকের বিরুদ্ধে কঠোর অনন্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম