Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

অস্কারের আন্তর্জাতিক সিনেমার লড়াইয়ে রেকর্ড

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অস্কারের আন্তর্জাতিক সিনেমার লড়াইয়ে রেকর্ড

Advertisement

বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৯তম আসর ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক সিনেমা প্রতিযোগিতা। ২০২৭ সালের অস্কারে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য বিভাগে এবার জমা পড়েছে রেকর্ডসংখ্যক ১০৪টি সিনেমা। এর আগে ২০২০ সালে সর্বোচ্চ ৯৩টি সিনেমায় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এবারের লড়াইকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।

‘দ্য হলিউড রিপোর্টার’-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ইউরোপীয় সিনেমাগুলো বেশ শক্ত অবস্থানে রয়েছে। সম্ভাবনাময় সিনেমার তালিকায় আছে স্পেনের ‘লা বোলা নেগ্রা’, রোমানিয়ার ‘ফিয়র্ড’ এবং পোল্যান্ডের ‘ফাদারল্যান্ড’। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ‘পসিবল লাভ’ ও জাপানের ‘অল অব আ সাডেন’ নিয়েও তৈরি হয়েছে আগ্রহ।

এশীয় সিনেমার প্রতিনিধিত্ব করছে বাংলাদেশও। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের সিনেমা ‘রইদ’। মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমার গল্পে দেখা যাবে, লোকচক্ষুর আড়ালে নিভৃত জীবন কাটানো এক ব্যক্তি সমাজচ্যুত স্ত্রীকে নিয়ে নতুন করে সংসার গড়তে চান। কিন্তু স্ত্রীর মানসিক অবস্থার অবনতি তাদের শান্ত জীবনকে বিপর্যস্ত করে তোলে। এর আগে সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’ ২০২৩ সালের অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল।

অন্যদিকে ভারতের প্রতিনিধিত্ব করছে সন্তোষ দাভাখার পরিচালিত মারাঠি সিনেমা ‘গোন্ধল’। বিয়ের আনন্দঘন আয়োজনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই থ্রিলারে এক রাতের উৎসব কীভাবে পুরোনো ক্ষোভ, অহংবোধ ও প্রেমের জটিলতায় অশান্ত হয়ে ওঠে, তা তুলে ধরা হয়েছে।

এবারের প্রতিযোগিতায় ফ্রান্সের ‘মিনোটর’, বেলজিয়ামের ‘কাওয়ার্ড’ ও অস্ট্রিয়ার ‘রোজ’-এর মতো সিনেমাও আলোচনায় রয়েছে। তবে এখনই কোনো সিনেমাকে নিশ্চিতভাবে এগিয়ে রাখা যাচ্ছে না।

আগামী ১৫ ডিসেম্বর প্রাথমিকভাবে ১৫টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। এরপর ২১ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত পাঁচ মনোনয়ন। উল্লেখ্য, ২০২৭ সালের ১৪ মার্চ বসবে অস্কারের ৯৯তম আসর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাতে’ মজেছেন ভারতীয়রা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাতে’ মজেছেন ভারতীয়রা

ন্যান্সির ভোলবদল

ন্যান্সির ভোলবদল

ওয়াইনারি নিয়ে বিরোধ মিটল পিট-জোলির

ওয়াইনারি নিয়ে বিরোধ মিটল পিট-জোলির

গানের জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

গানের জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন বুবলী

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন বুবলী

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

আরও পড়ুন

ন্যান্সির ভোলবদল

ন্যান্সির ভোলবদল

অস্কারের আন্তর্জাতিক সিনেমার লড়াইয়ে রেকর্ড

অস্কারের আন্তর্জাতিক সিনেমার লড়াইয়ে রেকর্ড

ওটিটিতে আসছে জনি ডেপের ‘এবেনেজার’

ওটিটিতে আসছে জনি ডেপের ‘এবেনেজার’

ডিপফেকের বিরুদ্ধে কঠোর অনন্যা

ডিপফেকের বিরুদ্ধে কঠোর অনন্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম