Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

নিশিতা বড়ুয়ার নতুন গান মেঘলা আকাশ

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নতুন গান নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী নিশিতা বড়ুয়া। গানের শিরোনাম ‘মেঘলা আকাশ’। এটি লিখেছেন ও সুর করেছেন জুলফিকার জাহেদী। সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক ব্যানাজি। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে ভিডিও ধারণের প্রস্তুতি। ভারতের দার্জিলিংয়ে শুটিং করা হবে বলে শিল্পী জানিয়েছেন। এ প্রসঙ্গে নিশিতা বলেন, ‘আমি সব সময় গানের কথা ও সুরের দিকে নজর দেই। ভালো গান শ্রোতাদের মনে দাগ কাটবে এটা আমি বিশ্বাস করি। মেঘলা আকাশ ঠিক তেমনই একটি গান। গানটির রেকর্ডিং আমরা কলকাতায় একটি স্টুডিওতে খুবই যত্নের সঙ্গে করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’ গানটিতে নিশিতার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী অভিজিত সরকার। পহেলা বৈশাখে গানটি প্রকাশ হবে বলে শিল্পী জানিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম