চট্টগ্রামে বিপিও সামিট
কিবোর্ড-মাউস অর্থনীতির পাওয়ার হাউজ: রাহিতুল ইসলাম
Advertisement
অটোটেক ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের তথ্য-প্রযুক্তি ও ব্যবসায়িক প্রক্রিয়া আউটসোর্সিং (বিপিও) খাতের অন্যতম বড় আয়োজন ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ চট্টগ্রাম’-এ উঠে এসেছে দেশের তরুণদের সম্ভাবনা, দক্ষতা ও উদ্ভাবনের শক্তির গল্প। চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে ‘দক্ষ তরুণ, উদ্ভাবন ও প্রবৃদ্ধির চালিকাশক্তি’ শীর্ষক সেমিনারে আলোচক হিসাবে অংশ নেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও আইসিটি সাংবাদিক রাহিতুল ইসলাম। আলোচনায় তিনি বাংলাদেশের তরুণদের প্রযুক্তিনির্ভর সাফল্যকে একটি ‘অদৃশ্য বিপ্লব’ হিসাবে আখ্যা দেন। তার ভাষায়, দেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য তরুণ-তরুণী নিজেদের মেধা, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কাজ করছেন, সফল ফ্রি ল্যান্সার ও উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছেন। এ পরিবর্তন কোনো সরকারি উদ্যোগের ফল নয়, বরং তরুণদের আত্মবিশ্বাস, দক্ষতা এবং প্রযুক্তিকে কাজে লাগানোর সক্ষমতার ফল। রাহিতুল ইসলাম বলেন, তরুণদের কিবোর্ড-মাউস হয়ে উঠেছে অর্থনীতির পাওয়ারহাউজ। আজকের তরুণরা শুধু চাকরিপ্রার্থী নয়; তারা কর্মসংস্থান সৃষ্টিকারীও। তথ্যপ্রযুক্তি, বিপিও ও স্টার্টআপ খাতে তাদের অবদান দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে এ সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে প্রয়োজন নীতিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক অবকাঠামো। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার মাধ্যমে তিনি প্রযুক্তি খাতের নানা সাফল্যের গল্প তুলে ধরছেন। সামিটের আয়োজকদের মতে, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণরা খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পেয়েছেন।
