Logo
Logo
×

Advertisement

অটোটেক

এক চার্জে চলবে ১৫৪ কিলোমিটার রয়েল এনফিল্ড ইলেকট্রিক মোটরসাইকেল

Icon

মিরাজুল ইসলাম জীবন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আধুনিক বৈদ্যুতিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল ফ্লাইং ফ্লি সি৬-এর বাজার সম্প্রসারণ করছে রয়েল এনফিল্ড। এক চার্জে সর্বোচ্চ ১৫৪ কিলোমিটার চলার সক্ষমতাসম্পন্ন এ মোটরসাইকেলে রয়েছে শক্তিশালী মোটর, উন্নত নিরাপত্তাব্যবস্থা এবং পাঁচ ধরনের রাইডিং মোড। মোটরসাইকেলটির অন্যতম আকর্ষণ-এর ব্যতিক্রমী রেট্রো নকশা। পুরোনো দিনের মোটরসাইকেলের আদল ধরে রেখেই এতে যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি। বিশেষ করে সামনের গার্ডার ফর্ক সাসপেনশন বাইকটিকে দিয়েছে স্বতন্ত্র চেহারা। ফলে প্রচলিত ইলেকট্রিক মোটরসাইকেলের নকশা থেকে এটি সহজেই আলাদা হয়ে ওঠে।

ফ্লাইং ফ্লি সি৬-তে রয়েছে ৩.৯১ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার ব্যাটারি। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দাবি, পূর্ণ চার্জে এটি সর্বোচ্চ ১৫৪ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। মোটরটির সর্বোচ্চ ক্ষমতা ১৫.৪ কিলোওয়াট এবং টর্ক ৬০ নিউটন-মিটার। তাৎক্ষণিক টর্কের সুবিধায় দ্রুত গতি তোলার পাশাপাশি শহরের যানজটে চলাচলও সহজ হওয়ার কথা। নিরাপত্তায় রয়েছে কর্নারিং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ও ট্র্যাকশন কন্ট্রোল। চালকের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া যাবে পাঁচটি রাইডিং মোড। সবুজ, কালো ও সাদা-তিনটি রঙে পাওয়া যাচ্ছে মোটরসাইকেলটি।

দামের ক্ষেত্রেও রয়েছে বিকল্প। ব্যাটারিসহ এক্স-শোরুম মূল্য ২.৭৯ লাখ রুপি। তবে ব্যাটারি অ্যাজ আ সার্ভিস (বিএএএস) সুবিধায় প্রাথমিক মূল্য কমে ১.৯৯ লাখ রুপিতে নেমে আসে। অর্থাৎ ব্যাটারির খরচ আলাদা কিস্তি বা মাসিক সেবার মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে।

রেট্রো নকশা, আধুনিক প্রযুক্তি ও বিকল্প ব্যাটারি মূল্য পরিশোধের ব্যবস্থা-এ তিন বৈশিষ্ট্যের সমন্বয়ে ফ্লাইং ফ্লি সি৬ বৈদ্যুতিক মোটরসাইকেলের বাজারে রয়েল এনফিল্ডের নতুন অবস্থান তৈরির প্রচেষ্টা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আরও হালকা, মসৃণ আধুনিক ই-অ্যাসিস্ট প্রযুক্তি সাইকেলকে ই-বাইকে রূপান্তর করবে ‘সাইপ্লোর’

সাইকেলকে ই-বাইকে রূপান্তর করবে ‘সাইপ্লোর’

এক চার্জে চলবে ১৫৪ কিলোমিটার রয়েল এনফিল্ড ইলেকট্রিক মোটরসাইকেল

এক চার্জে চলবে ১৫৪ কিলোমিটার রয়েল এনফিল্ড ইলেকট্রিক মোটরসাইকেল

রেঞ্জ রোভারের বিশেষ সংস্করণ

রেঞ্জ রোভারের বিশেষ সংস্করণ

‘ফ্রিল্যান্ডার-৮’ বিলাসবহুল গাড়ির নতুন পরিচয়

‘ফ্রিল্যান্ডার-৮’ বিলাসবহুল গাড়ির নতুন পরিচয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম