Logo
Logo
×

Advertisement

অটোটেক

গাড়ির চেয়ে দাম বেশি দুই চাকার বাইকের

Advertisement

Icon

জাকির হোসেন সরকার

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দুই চাকার মোটরসাইকেল, অথচ দাম প্রায় ২৯ লাখ টাকা! ইতালির প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা ডুকাতি ভারতের বাজারে এনেছে বিশেষ সংস্করণের ক্যাফে রেসার ‘ডুকাতি ফর্মুলা ৭৩’। ভারতীয় বাজারে বাইকটির এক্স-শোরুম দাম ২০ লাখ রুপি। বিশ্বজুড়ে মাত্র ৮৭৩টি ইউনিট তৈরি করা হয়েছে এই বিশেষ সংস্করণের। চমকপ্রদ বিষয় হলো, ভারতে বরাদ্দ করা সব ইউনিট বিক্রি হয়ে গেছে বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগেই। ডুকাতির ১৯৭৩ সালের বিখ্যাত ৭৫০ সুপার স্পোর্ট ডেসমো মডেল থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে ফর্মুলা ৭৩। রুপালি ও অ্যাকোয়া-সবুজ রঙের সমন্বয় এবং জ্বালানি ট্যাঙ্কের সোনালি রেখা বাইকটিকে দিয়েছে স্বতন্ত্র চেহারা। ক্যাফে রেসার ঘরানার নকশায় রয়েছে ক্লিপ-অন হ্যান্ডেলবার, বার-এন্ড আয়না, ছোট ফেয়ারিং ও সরু পেছনের অংশ। ফলে ক্লাসিক নকশার সঙ্গে আধুনিক স্পোর্টি লুকের সমন্বয় ঘটেছে। বাইকটিতে রয়েছে ৮০৩ সিসির এল-টুইন ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৭৩ হর্সপাওয়ার শক্তি ও ৬৫.২ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। নিরাপদ ও নিয়ন্ত্রিত চালনার জন্য যুক্ত হয়েছে কর্নারিং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) এবং ট্র্যাকশন কন্ট্রোল। দ্রুত গিয়ার পরিবর্তনের সুবিধায় রয়েছে কুইকশিফটার। এ ছাড়া চালকের প্রয়োজনীয় তথ্য দেখাতে দেওয়া হয়েছে ৪.৩ ইঞ্চির রঙিন টিএফটি ডিসপ্লে। প্রতিটি মোটরসাইকেলের স্টিয়ারিং প্লেটে খোদাই করা রয়েছে স্বতন্ত্র ক্রমিক নম্বর। ক্রেতারা পাচ্ছেন বিশেষ প্রামাণিক সনদ এবং ডুকাতি স্টাইল সেন্টারের নকশার স্কেচসংবলিত বাক্স। সীমিত উৎপাদন, ঐতিহাসিক অনুপ্রেরণা ও স্বতন্ত্র নকশার কারণে ফর্মুলা ৭৩ কেবল একটি মোটরসাইকেল নয়, বরং সংগ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণীয় একটি মডেল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘ফ্রিল্যান্ডার-৮’ বিলাসবহুল গাড়ির নতুন পরিচয়

‘ফ্রিল্যান্ডার-৮’ বিলাসবহুল গাড়ির নতুন পরিচয়

অ্যান্ড্রয়েড অটোতে পার্সোনাল ইন্টেলিজেন্স

অ্যান্ড্রয়েড অটোতে পার্সোনাল ইন্টেলিজেন্স

গাড়ির চেয়ে দাম বেশি দুই চাকার বাইকের

গাড়ির চেয়ে দাম বেশি দুই চাকার বাইকের

ইভি খাতের গেমচেঞ্জার ‘ব্যাটারি সোয়াপিং’

ইভি খাতের গেমচেঞ্জার ‘ব্যাটারি সোয়াপিং’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম