Logo
Logo
×

Advertisement

অটোটেক

কম দামে রয়্যাল এনফিল্ড ২৫০ সিসি

Icon

মিরাজুল ইসলাম জীবন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

২০০ থেকে ২৫০ সিসির মোটরসাইকেলের বাজারে বাড়ছে চাহিদা। এ সুযোগ কাজে লাগিয়ে তুলনামূলক কম দামে নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে ২৫০ সিসি সেগমেন্টে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে রয়্যাল এনফিল্ড। নতুন মডেলটি বাজারে এলে এটি হতে পারে প্রতিষ্ঠানটির সবচেয়ে সাশ্রয়ী মোটরসাইকেল।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী অর্থবছরের শেষ দিকে ২৫০ সিসির নতুন মোটরসাইকেল সিরিজ বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। তবে মডেলের নাম, নকশা, ইঞ্জিনের ক্ষমতা ও বাজারে আসার নির্দিষ্ট সময় নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি রয়্যাল এনফিল্ড।

বর্তমানে প্রতিষ্ঠানটির মোটরসাইকেলগুলো ৩৫০ থেকে ৬৫০ সিসি সেগমেন্টে রয়েছে। ফলে সাধারণ যাতায়াতের ১০০ বা ১২৫ সিসির বাইক থেকে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির মডেলে যেতে অনেক ক্রেতাকেই বাড়তি অর্থ ব্যয় করতে হয়। এ ব্যবধান কমাতেই নতুন ২৫০ সিসির প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ।

নতুন বাইকে হাইব্রিড প্রযুক্তি যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা রয়েছে। কয়েকটি প্রতিবেদনে প্রতি লিটার জ্বালানিতে ৪০ থেকে ৪৫ কিলোমিটার মাইলেজের ধারণা দেওয়া হয়েছে। তবে ইঞ্জিনের প্রযুক্তি ও মাইলেজ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দামের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবেদনে সম্ভাব্য এক্স-শোরুম মূল্য ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার রুপি উল্লেখ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে হান্টার ৩৫০-এর নিচে জায়গা করে নিতে পারে নতুন মডেলটি। একই প্ল্যাটফর্ম ব্যবহার করে ভবিষ্যতে একাধিক নকশার মোটরসাইকেল আনার সম্ভাবনাও রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বরফরাজ্যে নতুন বিপ্লব মুনবাইক-২০২৮

বরফরাজ্যে নতুন বিপ্লব মুনবাইক-২০২৮

বিওয়াইডির নতুন চমক ইয়াংওয়াং অল্টিওর

বিওয়াইডির নতুন চমক ইয়াংওয়াং অল্টিওর

কম দামে রয়্যাল এনফিল্ড ২৫০ সিসি

কম দামে রয়্যাল এনফিল্ড ২৫০ সিসি

কেটিএমের জিটি-এক্সআর সড়কে চলা যুদ্ধবিমান

কেটিএমের জিটি-এক্সআর সড়কে চলা যুদ্ধবিমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম