Logo
Logo
×

Advertisement

অটোটেক

বরফরাজ্যে নতুন বিপ্লব মুনবাইক-২০২৮

Icon

মো. আবদুস সালিম

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শীতের তুষারাবৃত পথে চলাচলের প্রচলিত ধারণা বদলে দিতে আসছে বিশ্বের প্রথম শতভাগ বৈদ্যুতিক স্নো-বাইক ‘মুনবাইক-২০২৮’। ফ্রান্সের আল্পস পর্বতমালায় জন্ম নেওয়া এ বিশেষ যানকে নতুন প্রযুক্তিতে আরও শক্তিশালী করে তুলছে কানাডার ইলেকট্রিক মোবিলিটি প্রতিষ্ঠান এনভো ড্রাইভ সিস্টেমস। ইঞ্জিনের কালো ধোঁয়া কিংবা বিকট শব্দ ছাড়াই বরফের ওপর গতির রোমাঞ্চ দেবে বাইকটি। সাইকেলের মতো হালকা গঠন আর মোটরবাইকের মতো গতিশীলতার সমন্বয়ে তৈরি এ যান ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

দ্বিগুণ শক্তির মোটর : মুনবাইক-২০২৮-এর নতুন ইউটিলিটি সংস্করণে থাকছে ৬ কিলোওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটর। পেশাগত কাজ, দুর্গম এলাকায় অভিযান, ভ্রমণ এবং প্রতিকূল আবহাওয়ায় ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে মডেলটি। এতে সর্বোচ্চ প্রায় ১৭০ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। একবার চার্জে ব্যবহারের ধরন ও পরিবেশভেদে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা চলতে পারবে যানটি। এর পেছনের স্নো-ট্র্যাক সরাসরি বৈদ্যুতিক মোটরের সাহায্যে পরিচালিত হয়। ফলে প্রচলিত চেইন বা বেল্টের প্রয়োজন নেই। এতে যন্ত্রাংশের ক্ষয় এবং রক্ষণাবেক্ষণের ঝামেলাও কমবে।

শীতেও কার্যকর ব্যাটারি : বাইকটিতে রয়েছে দুটি লিথিয়াম-আয়ন ব্যাটারি। প্রতিটির শক্তি প্রায় ২ দশমিক ৮ কিলোওয়াট ঘণ্টা। হিমাঙ্কের অনেক নিচে, এমনকি মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যক্ষমতা ধরে রাখতে রয়েছে বিশেষ তাপ নিয়ন্ত্রণব্যবস্থা। ব্যাটারিগুলো সহজেই খুলে পরিবর্তন করা যায়। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী পাওয়া যাবে একাধিক ব্যাটারি বিকল্প। সাধারণ চার্জারে পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় সাড়ে চার ঘণ্টা। দ্রুত চার্জিং ব্যবস্থায় সময় কমে আসবে প্রায় ২ ঘণ্টা ২৫ মিনিটে। একই ব্যাটারি প্রযুক্তি এনভোর অন্যান্য বৈদ্যুতিক যানেও ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

ছোট গড়নে বড় সক্ষমতা : অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমে তৈরি মুনবাইকটির দৈর্ঘ্য প্রায় ২২৫ সেন্টিমিটার, প্রস্থ ৭০ দশমিক ৫ সেন্টিমিটার এবং উচ্চতা প্রায় ১০০ সেন্টিমিটার। হালকা কাঠামো হলেও এটি প্রায় ১২০ কেজি ওজনের আরোহী বহন করতে সক্ষম। সামনের দিকে রয়েছে পরিবর্তনযোগ্য স্কি, আর পেছনে বরফে শক্তভাবে আঁকড়ে থাকার জন্য ২৫ দশমিক ৪ সেন্টিমিটার চওড়া বিশেষ ট্র্যাক। ফলে ১০ থেকে ১২ ইঞ্চি গভীর বরফ কিংবা খাড়া পাহাড়ি ঢালেও চলাচলের উপযোগী এটি।

দাম ও বাজার সম্ভাবনা : ভেরিয়েন্টভেদে মুনবাইক-২০২৮-এর সম্ভাব্য দাম ১৪ থেকে ১৫ হাজার মার্কিন ডলার। বৈদ্যুতিক যন্ত্রাংশে থাকবে এক বছরের প্রস্তুতকারক ওয়ারেন্টি। বাড়তি খরচে তা দুই বছর পর্যন্ত বাড়ানোর সুযোগও থাকতে পারে।

শব্দ ও পরিবেশদূষণ কমানোর পাশাপাশি স্কি রিসোর্ট এবং পর্যটনকেন্দ্রে ব্যবহারের সম্ভাবনা রয়েছে যানটির।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বরফরাজ্যে নতুন বিপ্লব মুনবাইক-২০২৮

বরফরাজ্যে নতুন বিপ্লব মুনবাইক-২০২৮

বিওয়াইডির নতুন চমক ইয়াংওয়াং অল্টিওর

বিওয়াইডির নতুন চমক ইয়াংওয়াং অল্টিওর

কম দামে রয়্যাল এনফিল্ড ২৫০ সিসি

কম দামে রয়্যাল এনফিল্ড ২৫০ সিসি

কেটিএমের জিটি-এক্সআর সড়কে চলা যুদ্ধবিমান

কেটিএমের জিটি-এক্সআর সড়কে চলা যুদ্ধবিমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম