Logo
Logo
×

Advertisement

অটোটেক

বিওয়াইডির নতুন চমক ইয়াংওয়াং অল্টিওর

Icon

জাকির হোসেন সরকার

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির বাজারে সাফল্যের পর এবার অতি-বিলাসবহুল গাড়ির দুনিয়ায় নিজেদের অবস্থান শক্ত করতে এগিয়ে এসেছে চীনা নির্মাতা বিওয়াইডি। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ লাক্সারি ব্র্যান্ড ইয়াংওয়াং বাজারে এনেছে নতুন সেডান ‘অল্টিওর’। এক হাজার কিলোমিটারের বেশি রেঞ্জ, রাজকীয় নকশা এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি গাড়িটি প্রতিযোগিতা করবে রোলস-রয়েস গোস্ট, মার্সিডিজ-মেব্যাক এস-ক্লাস ও বেন্টলে ফ্লাইং স্পারের মতো বিলাসবহুল মডেলের সঙ্গে। গাড়িটির বাইরের নকশায় আভিজাত্যের ছাপ স্পষ্ট। সামনে রয়েছে ক্রিস্টাল ইফেক্টযুক্ত এলইডি ডিআরএল ও বড় ফক্স গ্রিল। লম্বা বনেট, বড় দরজা, ক্রোম ফিনিশ এবং ঢালু বুটলাইন এর সৌন্দর্য বাড়িয়েছে। পেছনে রয়েছে ক্রিস্টাল ইফেক্টের এলইডি টেইল ল্যাম্প ও পুরো প্রস্থজুড়ে ক্রোম স্ট্রিপ। তবে সবচেয়ে আকর্ষণীয় সংযোজন পেছনের দিকে খোলা কোচ ডোর। চার আসনের কেবিনে রয়েছে কাঠের ফিনিশ, প্রিমিয়াম লেদার ও ক্রোমের ব্যবহার। পেছনের যাত্রীদের জন্য আলাদা স্ক্রিন থেকে বিনোদন, এয়ার কন্ডিশনিং ও জানালার পর্দা নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে। সঙ্গে থাকছে অতিরিক্ত সানরুফ এবং সাড়ে পাঁচ লিটারের রেফ্রিজারেটর। গাড়িটিতে রয়েছে বড় ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং পেছনের যাত্রীদের জন্য ২১ দশমিক ৪ ইঞ্চির এন্টারটেইনমেন্ট স্ক্রিন। ৩৯ স্পিকারের ডাইনঅডিও সাউন্ড সিস্টেম দেবে উন্নত শব্দ অভিজ্ঞতা। পাশাপাশি অ্যাক্টিভ চ্যাসিস কন্ট্রোল প্রযুক্তি রাস্তার অবস্থা অনুযায়ী সাসপেনশন সামঞ্জস্য করতে পারে। প্রস্তুতকারকের দাবি, একবার পূর্ণ চার্জে এক হাজার কিলোমিটারের বেশি চলতে পারবে ইয়াংওয়াং অল্টিওর। বিলাসিতা, প্রযুক্তি ও দীর্ঘ ড্রাইভিং রেঞ্জের সমন্বয়ে গাড়িটি অতি-বিলাসবহুল বৈদ্যুতিক সেডানের বাজারে বিওয়াইডির উচ্চাকাঙ্ক্ষার নতুন প্রকাশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বরফরাজ্যে নতুন বিপ্লব মুনবাইক-২০২৮

বরফরাজ্যে নতুন বিপ্লব মুনবাইক-২০২৮

বিওয়াইডির নতুন চমক ইয়াংওয়াং অল্টিওর

বিওয়াইডির নতুন চমক ইয়াংওয়াং অল্টিওর

কম দামে রয়্যাল এনফিল্ড ২৫০ সিসি

কম দামে রয়্যাল এনফিল্ড ২৫০ সিসি

কেটিএমের জিটি-এক্সআর সড়কে চলা যুদ্ধবিমান

কেটিএমের জিটি-এক্সআর সড়কে চলা যুদ্ধবিমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম