চলাচলের নতুন দিগন্ত রিভো এ০১ ও সি০৩
Advertisement
অটোটেক ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো। বৈদ্যুতিক গাড়ি (ইভি), বিশেষ করে দুই চাকার যানবাহন প্রথাগত ইন্টার্নাল কমবাশন ইঞ্জিনের (আইসিই) তুলনায় অনেক বেশি টেকসই ও সাশ্রয়ী বিকল্প হতে পারে। বাংলাদেশে একদম নতুন দুটি ইলেকট্রিক মোটরসাইকেল- এ০১ এবং সি০৩ নিয়ে এলো প্রতিষ্ঠানটি। এ মোটরসাইকেলগুলো যাতায়াত মাধ্যমে বিপ্লব ঘটানোর পাশাপাশি মানুষ ও দেশের জন্য একটি পরিবেশ-বান্ধব, টেকসই পরিবহন ব্যবস্থার সূচনা করতে ভূমিকা রাখবে।
রিভো এ০১ হতে দৈনন্দিন যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এটি ডিজাইন করা হয়েছে। এ মোটরসাইকেল রয়েছে ৬০ভি ২১ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং এক হাজার ওয়াটের শক্তিশালী মোটর; ফলে খুব সহজেই শহরের মধ্যে ৪৫ কিমি/ঘণ্টা পর্যন্ত গতিতে চালানো যায়। এ মোটরসাইকেলে একটি ১২-টিউব, ৩০এ ভেক্টর-ভিত্তিক কন্ট্রোলার রয়েছে; যার সাহায্যে রাইডার পাবেন অপ্টিমাইজড পারফরম্যান্স।
অন্যদিকে, রিভো সি০৩ নিশ্চিত করবে দুর্দান্ত পারফরম্যান্স, সঙ্গে বিলাসিতার ছোঁয়া। রয়েছে ৭২ভি ৩৫ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং দুই হাজার ওয়াটের শক্তিশালী মোটর। গতি, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত উৎকর্ষের সমন্বয়ে তৈরি একটি চমৎকার মোটরসাইকেল সি০৩। মেটালিক ব্ল্যাক এবং ব্যাটলশিপ গ্রে এই দুটি রঙে পাওয়া যাচ্ছে এ মোটরসাইকেলটি। বাংলাদেশের রাস্তায় নতুন হেড টার্নার হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে রিভো সি০৩।
