Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবি

বিভিন্ন স্থানে নৌ র‌্যালি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশসহ পৃথিবীব্যাপী ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে বুধবার বিভিন্ন স্থানে নৌ র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে জ্বালানির বাড়তি চাহিদার বিকল্প হিসাবে ফসিল গ্যাসের ব্যবহার বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিকে বেছে নেওয়ার আহ্বান জানানো হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান : হবিগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধির দাবিতে নৌ র‌্যালি করেছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ। ধরা হবিগঞ্জের উপদেষ্টা মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে বক্তব্য দেন-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, প্রাকৃতজনের পরিচালক আয়েশা আক্তার, পরিবেশকর্মী আব্দুল হান্নান। বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে নৌ র‌্যালি হয়েছে। বক্তব্য দেন-জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা নতুন বাজার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, বিএফডিসি আড়তদার কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, ধরা পাথরঘাটা সমন্বয়ক উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। বাগেরহাটের মোংলায় পশুর নদীতে নৌ র‌্যালি হয়েছে। বক্তব্য দেন-পরিবেশযোদ্ধা পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ক্রীড়া সংগঠক মোহাম্মদ সেলিম হাওলাদার, বিডি ক্লিন-এর আবু হাসান, পরিবেশ ও উন্নয়নকর্মী ফাতেমা জান্নাত। সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা হয়েছে। পদযাত্রা থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও উপকূল রক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের দাবি জানানো হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল। বক্তব্য দেন-জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল। খুলনার কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা কয়রার অভ্যন্তরীণ অভিবাসীদের জন্য সুরক্ষা, তাদের কর্মসংস্থান সৃষ্টি, গৃহহীনদের বাসস্থানের সুবিধা নিশ্চিত করাসহ টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার আহ্বান জানান। বক্তব্য দেন-উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, জামায়াতের উপজেলা সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক

প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক

পিরোজপুরে ডেঙ্গু রোগী পাঁচ হাজার ছাড়াল

পিরোজপুরে ডেঙ্গু রোগী পাঁচ হাজার ছাড়াল

টাকা চুরির অপবাদ ছাগলনাইয়ায় নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় লাশ

ছাগলনাইয়ায় নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় লাশ

মধুমতির ভাঙনে কাশিয়ানীতে বিলীন হচ্ছে ফসলি জমি

মধুমতির ভাঙনে কাশিয়ানীতে বিলীন হচ্ছে ফসলি জমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম