শেরপুরে পৌষ মেলা সমাপ্ত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুর পৌরসভার নবীনগরে শেষ হলো দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী পৌষ মেলা। শুক্রবার রাতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ মেলা শেষ হয়। বৃহস্পতিবার শুরু হওয়া দুইশ বছরের পুরোনো এ মেলাকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শীতের হিমেল হাওয়ায় গ্রামীণ মেলায় ভিড় করেন কয়েক হাজার মানুষ। সরেজমিন দেখা গেছে, মানুষের পদচারণায় মুখর শেরপুরের নবীনগর রৌহা বিলের শাওয়াল পীরের মাজারসংলগ্ন এলাকা। পৌষের বিদায় আর মাঘের আগমনকে বরণ করতে এখানে বসেছে ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পৌষ মেলা। সারি সারি দোকান সাজানো হয়েছে মাটির তৈরি পুতুল, কাঠের খেলনা, আর বাঁশ-বেতের সামগ্রী দিয়ে। তবে সব বয়সি মানুষের মূল আকর্ষণ গ্রামীণ পিঠা-পুলিসহ বিভিন্ন মোয়া-মুড়কির দোকান। বাড়তি আনন্দ দিতে যোগ হয় ঘোড়া দৌড়, কুস্তি খেলা, সাইকেল রেস, চেয়ার খেলা ও বালিশ খেলাসহ নানা প্রতিযোগিতা। মেলা আয়োজক কমিটির সভাপতি পারভেজ আহমেদ জানান, প্রতিবছর পৌষ মাসে বাপ-দাদার দুইশ বছরের ঐতিহ্য ধরে রাখতে এ মেলার আয়োজন করা হয়। মেলা প্রাঙ্গণে উপস্থিত হন শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা।
