Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

লোহার খাঁচায় শামীমের এক যুগ পার

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের সাড়ে পাঁচআনী গ্রামের শামীম হাওলাদার নামে এক যুবক ১২ বছর ধরে ছোট্ট ঘরে লোহার খাঁচায় বন্দিজীবন পার করছেন। অর্থাভাবে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি। এরপর একযুগ ধরে তিনি লোহার খাঁচায় আবদ্ধ অবস্থায় মানবতার জীবনযাপন করছেন। পরিবারের সদস্যরা শামীমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে শিকলবন্দি করে রাখেন। শামীমের অত্যাচারে স্ত্রী তার একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। বুধবার সরেজমিন দেখা যায়, ইটের তৈরি ছোট্ট একটি ঘরে প্রবেশপথে লোহার গ্রিল। সেই গ্রিলের ফাঁক দিয়ে নিয়মিত তাকে খাবার দেওয়া হয়। শামীমের চাচাতো ভাই বাবুল হোসেন বলেন, শামীম আলিম পাশ করে ভালোই সংসার জীবন শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে যাকে সামনে পেতেন, তাকেই মারধর করতেন। এ পরিস্থিতিতে তাকে চার বছর শিকল দিয়ে রাখা হয়। চার বছর পর তাকে ছোট্ট একটি ঘরে লোহার গ্রিল দিয়ে বন্দি করে রাখা হয়। শামীমের বাবা কালাম হাওলাদার বলেন, ছেলের চিকিৎসার জন্য জমি বিক্রি করেছি, মানুষের কাছ থেকে ধারদেনা করেছি। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনা রসিদে অর্থ আদায়

বিনা রসিদে অর্থ আদায়

মুরাদনগরে চার গ্যাসক্ষেত্র তবুও আবাসিক গ্যাস থেকে বঞ্চিত লাখো পরিবার

তবুও আবাসিক গ্যাস থেকে বঞ্চিত লাখো পরিবার

বাঘায় মঞ্চায়ন ‘আপন-দুলাল’ যাত্রাপালা

বাঘায় মঞ্চায়ন ‘আপন-দুলাল’ যাত্রাপালা

লোহার খাঁচায় শামীমের এক যুগ পার

লোহার খাঁচায় শামীমের এক যুগ পার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম