Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বাঘায় মঞ্চায়ন ‘আপন-দুলাল’ যাত্রাপালা

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাঘায় ‘আপন-দুলাল’ যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। এটি বাংলার গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যের একটি ঐতিহাসিক ও অত্যন্ত জনপ্রিয় যাত্রাপালা। বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে এই যাত্রাপালা মঞ্চায়িত হয়। অমরপুর গ্রামের সংস্কৃতমনা যাত্রাপ্রেমী তরুণদের উদ্যোগে ‘আপন-দুলাল’ যাত্রাপালা পরিচালনা করেন পরিচালক রেজাউল করিম। এতে সামাজিক শিক্ষা, লোকশিক্ষা, গ্রাম-বাংলার অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদমুখর পল্লি বাংলার জীবন কাহিনী নিয়ে ‘আপন-দুলাল’ যাত্রাপালা মঞ্চায়িত হয়। এ বিষয়ে পরিচালক রেজাউল করিম বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিনোদনমাধ্যম হারিয়ে যেতে বসেছে। তাই অমরপুরবাসী স্থানীয় শিল্পীদের নিয়ে যাত্রাপালার আয়োজন করেন। এতে গ্রামের সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ ফিরে আসে। এতে অভিনয় করেন রাজা চরিত্রে বাদশা হোসেন, মন্ত্রী চরিত্রে আলম হোসেন, দুলাল চরিত্রে মকলেছ হোসেন, জল্লাদ চরিত্রে কামরুল হোসেন, উজির চরিত্রে মজনু সরকার এবং মাস্টার চরিত্রে বজলুর রহমান। এছাড়া মুনসাদ আলী, নাজমুল হোসেন প্রমুখ অভিনয় করেন। নায়িকার চরিত্রে ছিলেন নওগাঁ থেকে আগত শিলা খাতুন এবং নায়ক ছিলেন মালেক হোসেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনা রসিদে অর্থ আদায়

বিনা রসিদে অর্থ আদায়

মুরাদনগরে চার গ্যাসক্ষেত্র তবুও আবাসিক গ্যাস থেকে বঞ্চিত লাখো পরিবার

তবুও আবাসিক গ্যাস থেকে বঞ্চিত লাখো পরিবার

বাঘায় মঞ্চায়ন ‘আপন-দুলাল’ যাত্রাপালা

বাঘায় মঞ্চায়ন ‘আপন-দুলাল’ যাত্রাপালা

লোহার খাঁচায় শামীমের এক যুগ পার

লোহার খাঁচায় শামীমের এক যুগ পার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম