মতলবে দারুল উলুম মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মতলব দক্ষিণ উপজেলার মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। শনিবার মাদ্রাসাসংলগ্ন মাঠে সাবেক ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সুবর্ণ জয়ন্তী। সাবেক ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে পরিষদের সহসভাপতি এমএ মালেক প্রধান ও সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসার জমিদাতা হাজি সফর আলীর সন্তান মো. আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথির বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মকবুল হোসাইন, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. মোয়াজ্জেম হোসেন, হাফেজ মো. সোলায়মান ও মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুজ্জামান। আরও বক্তব্য দেন উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. কবির হোসেন দেওয়ান, সদস্য ঈমাম হোসেন সুমন, সাবেক লাইব্রেরিয়ান আব্দুল হামিদ, ছাত্রকল্যাণ পরিষদের মহানগর উপকমিটির সভাপতি মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের আগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সমাপ্ত হয়।
