Logo
Logo
×
   

বাংলার মুখ

কামারখন্দে শিয়ালের কামড়ে আহত বৃদ্ধার মৃত্যু

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কামারখন্দে শিয়ালের কামড়ে আহত বৃদ্ধার মৃত্যু

ফাইল ছবি

কামারখন্দে শিয়ালের কামড়ে আহত জাহেরা বেগম নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে উপজেলার হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। জাহেরা ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী। নিহতের ছেলে আল মাহমুদ বলেন, রাতে মা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় টিনের বেড়ার নিচ দিয়ে শিয়াল ঘরে ঢুকে মাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দ বলেন, পরিবার পক্ষ থেকে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। তার লাশ ঢাকা মেডিকেলে আছে। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .