Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

খাবার বিতরণে অনিয়মসহ নানা অভিযোগ

সেনবাগ হাসপাতালে দুদকের অভিযোগ

Icon

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খাবার বিতরণে অনিয়মসহ নানা অভিযোগ

ফাইল ছবি

Advertisement

নির্ধারিত সময় হাসপাতালে চিকিৎসকরা না আসা, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও সরকারিভাবে রোগীদের খাবার বিতরণে অনিয়মসহ নানা অভিযোগে নোয়াখালীর সেনবাগ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে দুদক নোয়াখালীর ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস ও উপ-সহকারী পরিচালক জাহেদ আলমের নেতৃত্বে দুদকের একটি দল। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন থেকে সরকার নির্ধারিত সময়ে অফিসে আসেন না। কেউ সকাল ১০টার পর কেউবা আবার দুপুরের পর অফিস করেন। এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযান চালায় দুদক। অভিযানকালে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের হাসপাতালে দেরিতে আসার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। দুদক নোয়াখালীর ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস জানান, প্রাথমিক তদন্তে আমরা অনিয়মের তথ্য পেয়েছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনা রসিদে অর্থ আদায়

বিনা রসিদে অর্থ আদায়

মুরাদনগরে চার গ্যাসক্ষেত্র তবুও আবাসিক গ্যাস থেকে বঞ্চিত লাখো পরিবার

তবুও আবাসিক গ্যাস থেকে বঞ্চিত লাখো পরিবার

বাঘায় মঞ্চায়ন ‘আপন-দুলাল’ যাত্রাপালা

বাঘায় মঞ্চায়ন ‘আপন-দুলাল’ যাত্রাপালা

লোহার খাঁচায় শামীমের এক যুগ পার

লোহার খাঁচায় শামীমের এক যুগ পার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম