Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

খুলনা-৬ আসন

অর্থবিত্তে এগিয়ে বাপ্পী মামলায় আজাদ

Advertisement

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে বৈধ প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন চারজন। তারা হলেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থীরা। জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, সম্পদ ও আয়করের দিক থেকে এগিয়ে বিএনপির প্রার্থী, আর মামলার সংখ্যায় শীর্ষে জামায়াতে ইসলামীর প্রার্থী। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন-খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল্লাহ ফকির এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।

হলফনামা অনুযায়ী, বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পীর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ১৪ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা। তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৪৪ লাখ ১০ হাজার ৪৯ টাকা। সর্বশেষ অর্থবছরে তিনি ৯ লাখ ৭৬ হাজার ৮১৬ টাকা আয়কর প্রদান করেছেন। তার বিরুদ্ধে মোট ৩২টি মামলা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতায় তিনি এইচএসসি পাস। পেশা হিসাবে ঠিকাদারি ব্যবসা, মৎস্য খামার ও কৃষির কথা উল্লেখ করেছেন। বর্তমানে তার অস্থাবর সম্পদের পরিমাণ আনুমানিক ১ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে নগদ অর্থ, ব্যাংক জমা, স্বর্ণালংকার, ইলেকট্রনিক পণ্য, আসবাবপত্র ও একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। এছাড়া তার স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮৩৬ টাকা, যার মধ্যে কৃষিজমি, ঢাকা ও খুলনায় দুটি বাড়ি এবং একটি মাছের খামার অন্তর্ভুক্ত। তবে গৃহনির্মাণ ঋণ ও ঠিকাদারি ব্যবসা বাবদ তার ঋণের পরিমাণ রয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকার বেশি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৭ লাখ ৪৩ হাজার ৫৮৮ টাকা। তার বার্ষিক আয় ৪ লাখ ২০ হাজার টাকা। সর্বশেষ অর্থবছরে তিনি ৪ হাজার টাকা আয়কর প্রদান করেছেন। তার বিরুদ্ধে ৩৪টি মামলা রয়েছে বলে হলফনামায় উল্লেখ

করা হয়েছে, যেগুলোতে খালাস, অব্যাহতি বা সাক্ষী হিসাবে থাকার কথা জানিয়েছেন তিনি। কামিল পাস শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন আবুল কালাম আজাদ পেশা হিসাবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। তার অস্থাবর সম্পদের মধ্যে

নগদ অর্থ, বন্ড, শেয়ার, স্বর্ণালংকার, ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র রয়েছে। এছাড়া তার নামে স্বল্প পরিমাণ অকৃষি জমিও রয়েছে। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে স্পষ্ট, খুলনা-৬ আসনে এবারের নির্বাচনি লড়াইয়ে অর্থ-সম্পদ ও মামলার তথ্য ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পবিপ্রবিতে পদের অতিরিক্ত জনবল নিয়োগ সাবেক উপাচার্য, রেজিস্ট্রারের নামে দুদকের মামলা

সাবেক উপাচার্য, রেজিস্ট্রারের নামে দুদকের মামলা

কমিটি নেই ৮ বছর নেত্রকোনায় যুবদলের পদপ্রত্যাশী ৬ নেতার পৃথক কর্মসূচি

নেত্রকোনায় যুবদলের পদপ্রত্যাশী ৬ নেতার পৃথক কর্মসূচি

মহাদেবপুরে দুই বোনকে বিয়ে করে বিপাকে টিকটকার

মহাদেবপুরে দুই বোনকে বিয়ে করে বিপাকে টিকটকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম