পবিপ্রবিতে পদের অতিরিক্ত জনবল নিয়োগ
সাবেক উপাচার্য, রেজিস্ট্রারের নামে দুদকের মামলা
Advertisement
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজ্ঞাপিত পদের অতিরিক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের অভিযোগে সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস মামলাটি করেন। দুদকের নথি অনুযায়ী, ২০২২ সালের একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদসমূহের চেয়ে তিনজন সেকশন অফিসার, একজন করে বুক বাইন্ডার, কিচেন হেলপার, অ্যাটেনডেন্ট, হেলপার ও মালি এবং পাঁচজন অফিস সহায়ক ও তিনজন ল্যাব অ্যাটেনডেন্টসহ মোট ১৬ কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়। যার মধ্যে উপাচার্যের ছেলের নিয়োগও রয়েছে। এছাড়া ওই একই বছর বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদের চেয়ে অতিরিক্ত দুজন প্রভাষক নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু জানান, মৃত্যুসহ নানা কারণে শূন্য হওয়া পদের বিপরীতে নিয়মকানুন অনুসরণ করে নিয়োগ সম্পন্ন করেছে তৎকালীন প্রশাসন। সাবেক উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামান্তকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
