যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার র্যালি, সমাবেশ, রক্তদানসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : বগুড়ায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সমাবেশ সঞ্চালনা করেন সম্পাদক আবু হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা যুবদলের সাবকে আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম। রংপুরে র্যালি শেষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি প্রশাসক মো. মাহাফুজ নবী চৌধুরী ডন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সম্পাদক (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জেমস, জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, যুবদলের সহসভাপতি রাকিব হোসেন। ফরিদপুরে মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। নিয়ামতপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসারুল ইসলাম রতনের সঞ্চালনায় এবং যুবদলের সিনিয়র আহ্বায়ক শফিউল্লাহ সোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইছাহাক আলী সরকার। রাঙামাটিতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নূরনবী ও সম্পাদক আবু সাদাত মো. সায়েম। ঝিনাইদহে জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু। ঢাকার নবাবগঞ্জে পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান পবন, সদস্য সচিব রায়হানুল ইসলাম রাহিন, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান। বরিশালে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিটি প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব আবুল কালাম শাহীন। এতে সভাপতিত্ব কনে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ। অপর সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান। বক্তব্য দেন বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন। ফেনীতে সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ভিপি বেলাল। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খন্দকার। প্রধান বক্তা ছিলেন জেলা সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন। গাইবান্ধায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী। জেলা যুবদলের সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক। নওগাঁয় র্যালিতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন, সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। কুড়িগ্রামে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল ইহছানের নেতৃত্বে র?্যালি হয়েছে। এতে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহসভাপতি আমানত শিকদার, যুগ্ম সম্পাদক মো. মাসুম রানা, সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রয়েল, নুর খালেক। জয়পুরহাটে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম। বদলগাছীতে উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল হক রাজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এমপি ফজলে হুদা বাবুল। বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ও যুগ্ম সম্পাদক সাইদুর রহমান। রাণীনগরে সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন। সঞ্চালনায় ছিলেন, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও সিরাজ এ আলম সিরাজ। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন। খুলনায় মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। ময়মনসিংহে সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন, সম্পাদক দিদারুল ইসলাম রাজু, সাবেক সভাপতি আফসর উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ। টাঙ্গাইলে সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের সাবেক সভাপতি খ. আহমেদুল হক সাতিল, সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ হেল কাফী সাহেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা প্রমুখ। গৌরীপুরে শোভাযাত্রা উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু। বক্তব্য দেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল্লাহ প্রমুখ। পটুয়াখালীতে জেলা যুবদলের সাবেক সহসভাপতি মো. নুরুল ইসলাম লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠা সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন। জামালপুরে কর্মসূচিতে বক্তব্য দেন এমপি শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মনজু। ঝালকাঠিতে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন। ভোলায় জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান। শরীয়তপুরে পথসভায় উপস্থিত ছিলেন সংসদ-সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা বিএনপির সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি এস এম ফয়সাল।
