Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মহাদেবপুরে দুই বোনকে বিয়ে করে বিপাকে টিকটকার

মুখে কালি মেখে এলাকাছাড়া

Advertisement

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মহাদেবপুরে স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন টিকটকার মাসুদ রানা। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জেরে কর্মস্থল থেকে অব্যাহতি, ভাড়া বাসা ছাড়ার চাপ এবং স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে এক স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণাও দিয়েছেন। গণমাধ্যমে তার বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ফেসবুক লাইভে এসে দর্শকদের অশালীন ভাষায় গালিগালাজ করেন মাসুদ। দুই বোনকে একসঙ্গে বিয়ে করার ধর্মীয় নিষেধাজ্ঞার বিষয়টি জানেন বলেও লাইভে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় সমালোচনা আরও বাড়ে। পরে নওগাঁ জজকোর্টের আইনজীবী শাহীন কাদির ডলার তাকে নিজের সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন। এদিকে বদলগাছীর ভাড়া বাসা ছাড়তে স্থানীয়রা তাকে তিন ঘণ্টা সময় বেঁধে দেন। এরপর আসবাবপত্র ও দুই স্ত্রীকে নিয়ে মহাদেবপুরের মাতাজিহাটে শ্বশুরবাড়িতে আশ্রয় নিতে গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন মাসুদ। একপর্যায়ে তাকে অবরুদ্ধ করে মুখে কালি মাখিয়ে ও জুতার মালা পরিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় মুক্ত হয়ে দুই স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে চলে যান তিনি। ওই রাতেই রাত ১১টার দিকে বদলগাছীতে আবার দেখা যায় মাসুদকে। এ সময় এক সচেতন নাগরিকের বিভিন্ন প্রশ্নের জবাবে ভিডিও বার্তায় নিজের কাজের জন্য ক্ষমা চান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পবিপ্রবিতে পদের অতিরিক্ত জনবল নিয়োগ সাবেক উপাচার্য, রেজিস্ট্রারের নামে দুদকের মামলা

সাবেক উপাচার্য, রেজিস্ট্রারের নামে দুদকের মামলা

কমিটি নেই ৮ বছর নেত্রকোনায় যুবদলের পদপ্রত্যাশী ৬ নেতার পৃথক কর্মসূচি

নেত্রকোনায় যুবদলের পদপ্রত্যাশী ৬ নেতার পৃথক কর্মসূচি

মহাদেবপুরে দুই বোনকে বিয়ে করে বিপাকে টিকটকার

মহাদেবপুরে দুই বোনকে বিয়ে করে বিপাকে টিকটকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম