কুমিল্লায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা বাদুরতলা ওয়াইডব্লিউসিএ জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীদের কাছ থেকে নগদ ৮ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছেন, তার টাকা ফেরত দেওয়ার কথা বলে তাহমিনা আক্তার সেই টাকা ফেরত দেননি। ওই শিক্ষার্থীর নাম ইশরাত জাহান ইন্না, তার অভিভাবক সুমন মিয়া বলেন, সে আমার মেয়ের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকা নেয়, কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে তিনি টাকা ফেরত দেননি। এ বিষয়ে তাহমিনা আক্তার যুগান্তরকে বলেন, আপনার যা ইচ্ছে তা লিখে দেন, আমার কথা বলার সময় নেই। আপনি টাকা ফেরত দেওয়ার কথা বলে টাকা ফেরত দেননি কেন-প্রশ্ন করলে তিনি বলেন, আপনাকে আমি কৈফিয়ত দিতে পারব না।
