Logo
Logo
×
   

বাংলার মুখ

ছাতকের দুই ভাষাসৈনিকের নাম নেই কোথাও

Icon

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ)

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছাতকের দুই ভাষাসৈনিকের নাম নেই কোথাও

১৯৫২ সালের ভাষা আন্দোলনের উত্তাল ঢেউ শুধু ঢাকার রাজপথেই সীমাবদ্ধ ছিল না-পৌঁছে গিয়েছিল পাহাড়-টিলা ঘেরা ছাতকেও। ছাতকে ভাষা আন্দোলনে ভূমিকা রাখা তিনজন ভাষাসৈনিকের নাম পাওয়া যায়-মাস্টার ইমতিয়াজ আলী, রিয়াছত আলী ও ডা. গোলাম মন্তকা। ইমতিয়াজ ও রিয়াছত আলী বহু আগেই মারা গেছেন। বেঁচে আছেন শুধু ডাক্তার গোলাম মন্তকা। তিনি এখন ছাতকের ভাষা আন্দোলনের শেষ জীবিত সাক্ষী। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ছাত্র থাকাকালে ঢাকায় ছাত্র হত্যার প্রতিবাদে ছাতকে মিছিলের নেতৃত্ব দেন ডা. গোলাম মন্তকা। এলাকার মানুষের কাছে তিনি ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত। দুর্ভাগ্যজনক যে, ডাক্তার মন্তকার সহযোদ্ধা মাস্টার ইমতিয়াজ আলী ও শহীদ রিয়াছত আলীর নাম আজও কোথাও নেই। না রাষ্ট্রীয় তালিকায়, না সরকারি স্বীকৃতিতে। স্থানীয়দের মতে, কেন্দ্রভূমি ঢাকা হওয়ায় প্রান্তিক অঞ্চলের অবদান নথিভুক্ত হয়নি। সরকারি উদ্যোগের অভাব, নথির সংকট ও পরিবারের অনীহায় ছাতকের ভাষা আন্দোলনের ইতিহাস আজ বিলুপ্তির পথে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .