মদনে পৃথক স্থানে সংঘর্ষে নারীসহ আহত ৭
Advertisement
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মদনে পৃথক স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নলকূপের ড্রেনে পানি দেওয়া নিয়ে বৃহস্পতিবার ইফতারের আগে ও বড়ই কুড়ানোকে কেন্দ্র করে এশার নামাজের পর রাত আনুমানিক ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলশ্রী গ্রামে ও গোবিন্দশ্রী ইউনিয়নে পদমশ্রী গ্রামে এ সংঘর্ষ হয়।
আলমশ্রী গ্রামে সংঘর্ষে উভয়পক্ষে আহত, মতিউর রহমান, রোকেয়া আক্তার, শিউলি আক্তার, তাইবা আক্তার, হাবিবুর রহমান, আমেনা খাতুনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দিকে পদমশ্রীর শহিদুল ইসলামকে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় বল্লম দিয়ে পেটে আঘাত করায় গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় থমথমে বিরাজ করছে। এ ব্যাপারে মদন থানার ওসি হাসনাত জামান জানান, বিষয়গুলো আমরা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
