ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু
পানিতে ডুবে আগৈলঝাড়া ও কসবায় দুই শিশুর মৃত্যু
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার নানাবাড়িতে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে এক শিশু। একই দিনে পানিতে ডুবে বরিশালের আগৈলঝাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : ভাঙ্গায় পুকুরের পানিতে ডুবে ফারাজ মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফারাজ কাউলীবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামে শামীম মিয়ার ছেলে। জানা যায়, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে অসুস্থ শাশুড়িতে দেখতে একই গ্রামে শ্বশুরবাড়িতে আসেন শামীম। বিকালে সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় ফারাজ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগৈলঝাড়ায় পানিতে ডুবে উত্তম ওঝা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাঁশবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। উত্তম ওঝা ওই গ্রামের সুমন ওঝার ছেলে। কসবায় পুকুরে গোসল করতে নেমে মোস্তাকিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নয়নপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোস্তাকিম বিলঘর পশ্চিমপাড়া এলাকার প্রবাসী জনি মিয়ার ছেলে। সে নয়নপুর গ্রামের আব্দুল গনি আদ্বিন হিফজুল কুরআান মাদ্রাসার ছাত্র ছিল।
