Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

তিতাসে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে জখম ১

Advertisement

Icon

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তিতাস উপজেলা ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল আনুমানিক ৪টায় নারান্দিয়ার তুলাকান্দি গ্রামে। আহত যুবক তুলাকান্দির মৃত আবদুর রব মিয়ার ছেলে সামিউল। আহত সামিউলকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

জানা যায়, তুলাকান্দির পূর্বপাড়া বনাম পশ্চিমপাড়ার জুনিয়রদের মধ্যে আনুমানিক ৪ মাস আগে ক্রিকেট খেলা হয় ওই খেলায় উভয়ের মধ্যে দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্বের জেরে শুক্রবার পশ্চিমপাড়ার আবু বক্কর, রিয়াজুল, ইব্রাহীম ও ফাহিমসহ আরও ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্বপাড়ার সামিউলের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

এসআই মাহমুদুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় গুরুতর আহত একজন থানায় এসেছিল, হাসপাতালে পাঠিয়েছি চিকিৎসা নেওয়ার জন্য।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম