Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বানারীপাড়ায় নেশা করতে বাধা

মাকে কুপিয়ে জখম করল রিহ্যাব থেকে আসা ছেলে

Advertisement

Icon

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বানারীপাড়ায় রিহ্যাব থেকে ফিরে আসা ছেলেকে নেশা করতে বাধা দেওয়ার কারণে মা তানিয়া ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় নেশাগ্রস্ত নাতি সাহরিয়ার আহম্মেদ আলিফ (২৬)’র বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে মামলার বাদী সুরাইয়া আক্তার যুগান্তরকে বলেন, তার নাতি সাহরিয়ার আহম্মেদ আলিফ দীর্ঘদিন ধরে একটি রিহ্যাবে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে তাদের অজানতে পুরোনো সহযোগীদের সঙ্গে মিশে আবার নেশায় জড়িয়ে পরে। তার অংশ হিসাবে শুক্রবার ভোররাত অনুমান ৪টার দিকে তার পুত্রবধূ তানিয়া ইসলাম রান্না ঘরে সেহরির খাবার গরম করতে গিয়ে ছেলে সাহরিয়ার আহম্মেদ আলিফকে নেশা করতে দেখে প্রতিবাদ জানায়। এতে আলিফ ক্ষিপ্ত হয়ে মা তানিয়া ইসলাম (৪৫)কে কুপিয়ে জখম করে। পরে তারা গুরুতর আহত তানিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। এ ঘটনায় দাদি সুরাইয়া আক্তার বাদী হয়ে নাতি আলিফের বিরুদ্ধে থানায় মামলা করেন। থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান এ মামলাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এস আই মো.আতিয়ার রহমান রহমানকে নির্দেশ দেন। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নেশাগ্রস্ত আলিফকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম