জুড়ীতে বিএনপি প্রার্থীকে হত্যাচেষ্টা
জামায়াতের প্রার্থীসহ ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
Advertisement
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জুড়ীতে নির্বাচনপূর্ব বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে হত্যার উদ্দেশ্যে তার বাসা ও নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় জামায়াত ও ১১ দলীয় জোটের প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ১১৮ জনের নামে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলাটি করেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু। থানার ওসি মিনহাজ উদ্দিন শুক্রবার দুপুরে মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন, জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বড়ভাই আতিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, সেক্রেটারি আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়সল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, এনসিপির মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন, যুবশক্তির জেলা যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেল প্রমুখ।
জুড়ী থানার ওসি মিনহাজ উদ্দিন যুগান্তরকে জানান, উপজেলা বিএনপির সম্পাদক মতিউর রহমান চুনু বাদী হয়ে জামায়াতের সংসদ সদস্য প্রার্থীসহ ১১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ।
