Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ব্যবসার নামে প্রতারণা

মধুপুরে কলা বাগান কেটে সাবাড়

Advertisement

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মধুপুরে কলা চাষের যৌথ ব্যবসায় নেমে আপন খালুর কাছে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক বিদেশফেরত যুবক। বিরোধের জেরে ২৫ বিঘা জমির একটি কলা বাগানের প্রায় ৫ হাজার গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে খালুর নেতৃত্বে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

অভিযোগকারী খন্দকার রফিকুল ইসলাম জিন্নাহ, মধুপুর পৌর এলাকার জটাবাড়ীর বাসিন্দা। অভিযুক্ত তার আপন খালু খন্দকার হাফিজুর রহমান, মধুপুর উপজেলার দুর্গাপুরের বাসিন্দা। এ ঘটনায় বৃহস্পতিবার তিনি মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জিন্নাহর দাবি, বৃহস্পতিবার মধুপুরের শোলাকুড়ি ইউনিয়নের জয়নাগাছা এলাকায় তার আবাদ করা ২৫ বিঘা জমির প্রায় ৫ হাজার কলা গাছ মুছা ও ছড়িসহ কেটে ফেলা হয়। এতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। তবে অভিযোগ অস্বীকার করে খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘ব্যবসা নিয়ে আমাদের বিরোধ চলছে, দেন-দরবারও হচ্ছে। কিন্তু কলা গাছ কাটার ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’ এ বিষয়ে মধুপুর থানার ওসি জাফর ইকবাল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম