Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পিরোজপুরে কৃষকের রান্নাঘরে অগ্নিসংযোগ

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পিরোজপুর সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামে এক কৃষকের রান্নাঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যার পর এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের সহায়তায় অল্পের জন্য রক্ষা পায় ভুক্তভোগীর বসতঘর। ভুক্তভোগী আব্দুল বারেক শেখ জানান, সন্ধ্যার পর মাগরিবের নামাজ আদায় শেষে পার্শবর্তী একটি বাড়িতে অবস্থান করছিলেন। এরপর হঠাৎ করেই স্থানীয়দের ডাক চিৎকারে বাড়ির মধ্যে ছুটে গিয়ে দেখতে পান তার রান্নাঘরটি দাউ দাউ করে জ্বলছে।

এ সময় প্রতিবেশীদের সহায়তায় পানি দিয়ে আগুন নেভায় বারেক। তবে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় বারেকের বসতঘরটি।

তিনি জানান, স্থানীয় কয়েক প্রতিবেশীর সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার দ্বন্দ্ব আছে। এরই জেরে ঘরে আগুন দেওয়া হয়েছে বলে দাবি তার। আগুনে বারেকের অন্তত অর্ধ লক্ষ টাকা ক্ষতি হয়েছে দাবি করে পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শী ফাতেমা আক্তার বলেন, সন্ধ্যার পর আগুন লাগা ঘরটির আশপাশে অন্ধকারের মধ্যে দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেছেন তিনি। তার দাবি ওই দুই ব্যক্তিই ঘরটিতে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম