Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পৃথক হত্যা মামলা

চট্টগ্রাম ও রাজশাহীতে দুই আসামি গ্রেফতার

Advertisement

Icon

চট্টগ্রাম ও রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামে প্লাস্টিক ফ্যাক্টরির হেলপার আকাশ দাশ হত্যা মামলার পলাতক আসামি নাজমুল হককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজমুল কুড়িগ্রাম সদর থানার পাঠানপাড়া এলাকার হাকিম মাঝির ছেলে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে আকাশ দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাজশাহীতে গোলাম মোস্তফা হত্যা মামলার আসামি উকিলকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোর ৫টার দিকে চারঘাট উপজেলার ধর্মহাটা পটিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতার উকিল মহানগরীর খোঁজাপুর এলাকার নহির উদ্দিনের ছেলে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৪ ফেব্রুয়ারি মহানগরীর ডাসমারি এলাকার বাসিন্দা দিনমজুর গোলাম মোস্তফা এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মতিহার থানায় একটি হত্যা মামলা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম