Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মুলাদীতে মাদক সেবীর হামলায় যুবকের মৃত্যু

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুলাদীতে মাদকসেবীর হামলায় গুরুতর আহত যুবক হাফেজ হাবিবুল্লাহ মারা গেছেন। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের নিজ বাড়িতে শাতিল শরীফ নামের এক মাদকসেবী হামলা চালিয়ে হাফেজ হাবিবুল্লাহ ও তার মেয়ে ফাতিহাকে পিটিয়ে আহত করেন। নিহত হাফেজ হাবিবুল্লাহ উত্তর বালিয়াতলী গ্রামের মৃত আব্দুস ছত্তার ছেলে। হামলাকারী শাতিল শরীফ একই গ্রামের শাহিন শরীফের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, শাতিল মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে বাবা-মেয়েকে পিটিয়ে আহত করে। ফাতিহা জানান, শাতিল তার বাড়িতে এসে ভাত খেতে চায়, বাবা অনুরোধ করলেও সে রাগ করে হাবিবুল্লাহকে লাঠি দিয়ে মারধর করে। ফাতিহা তাকে রক্ষা করতে গেলে তাকেও আঘাত করা হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাবিবুল্লাহর অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম