Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নবাবগঞ্জে আসামির স্বীকারোক্তি

প্রতিশোধ ও সম্পত্তির লোভে চাচাত ভাইকে খুন

Advertisement

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দিনাজপুরের নবাবগঞ্জে চাচির দুর্ব্যবহারের প্রতিশোধ এবং চাচার সম্পত্তির লোভে চাচাত ভাই সিরাজুল আল শামসকে (৮) নৃশংসভাবে হত্যা করেছে আমানুর ইসলাম আমান নামে এক যুবক। শ্বাসরোধ করে হত্যার পর শ্বাসনালী ও হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। গ্রেফতারের পর পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেন আমানুর ইসলাম। রোববার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, শুক্রবার ইফতারের পরে কুশদহ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বাড়ি থেকে শিশু শামসকে কৌশলে ডেকে নিয়ে যায় তার চাচাত ভাই আমানুর। পরে পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় নিয়ে গিয়ে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করতে পাশের ভুট্টাখেতে নিয়ে গলা, হাত ও পায়ের রগ কেটে দেয়। আমানুর জানিয়েছে, তার চাচি শাম্মী আক্তার (নিহত শামস-এর মা) বিভিন্ন সময়ে তাকে অপমানজনক কথাবার্তা বলে হেয়প্রতিপন্ন করত। এই কারণে তার ভেতর একটা প্রতিশোধের মনোভাব সৃষ্টি হয় এবং তার সন্তানকে হত্যার পরিকল্পনা করে। পাশাপাশি ছেলে সন্তান না থাকলে চাচার সম্পত্তির অংশীদার হতে পারবে এই লোভেও চাচাত ভাইকে হত্যা করে আমানুর। এ ঘটনায় শামসের বাবা মমিনুল ইসলাম হত্যা মামলা করেন। পর দিন শনিবার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে আমানুর ইসলামের কথায় সন্দেহ হলে পরে তাকে আটক করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম