ব্রাহ্মণপাড়ায় মাকে মারধরে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
Advertisement
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণপাড়া মাদকাসক্ত অবস্থায় মাকে মারধরের অভিযোগে আমির হোসেন নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার দক্ষিণ বাগড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। রোববার সন্ধ্যায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। জানা গেছে, রোববার দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় আমির হোসেন পারিবারিক বিষয় নিয়ে তার মাকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
পরে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
