Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সাদুল্লাপুরে যুবককে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ

Advertisement

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাদুল্লাপুরে মানিক মিয়া নামে এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আপন মিয়া নামে আরেক যুবকের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মানিক মিয়া উপজেলার বুজরুক পাটানোছা (সোনারপাড়া) গ্রামের মচকুট মিয়ার ছেলে ও অভিযুক্ত আপন মিয়া একই গ্রামের আব্দুল লতিফ সোনারের ছেলে। এজাহারে উল্লেখ করা হয়, আর্থিক লেনদেন নিয়ে মানিক মিয়ার সঙ্গে আপন মিয়া দীর্ঘদিন ধরে শত্রুতা পোষণ করে আসছিলেন। এরই একপর্যায়ে গত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে মানিক মিয়া উপজেলা সদর থেকে বাড়ি ফিরেছিলেন। পথিমধ্যে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের বুজরুক পাটানোছাস্থ কালভার্টের ওপর পৌঁছলে আপন মিয়া তার দলবল নিয়ে মানিক মিয়ার পথরোধ করেন। এরপর একটি মোটরসাইকেলে জোরপূর্বক তাকে উঠিয়ে নিয়ে যান। একপর্যায়ে হবিবুল্লাহপুর গ্রামের শ্মশানঘাট নামক স্থানে মানিককে বেধড়ক মারধরসহ শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। এসময় আশপাশে লোকজনের আনাগোনা দেখে হামলাকারীরা পালিয়ে যায়। এতে মানিক মিয়া গুরুতর আহত হন। কিছুক্ষণ পর এ দৃশ্য দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে ভুক্তভোগী মানিক মিয়ার বাবা বলেন, ‘আপন মিয়া পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। অভিযুক্ত আপন মিয়ার স্বজনরা বলেন, মানিক মিয়াকে কে বা কারা মারধর করছে, সেটি আমাদের জানা নেই। তবে মানিক ছেলেটি চুরিসহ নানা অপকর্মে জড়িত। থানার এএসআই লুৎফর রহমান সোমবার বলেন, মারধরের ঘটনায় মানিক মিয়া একটি অভিযোগ করেছেন। সেটি তদন্তাধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম