তারাকান্দায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে হামলা
Advertisement
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে নবনির্বাচিত সংসদ-সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর সংবর্ধনা ও ইফতার পার্টির জন্য আয়োজিত অনুষ্ঠানের চেয়ার টেবিলে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়াগাই বাজারে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের আয়োজকরা হামলা ভাঙচুরের ঘটনায় বিএনপির দুই কর্মী জড়িত দাবি করে তাদের বিচারের দাবি জানিয়েছেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ আসনে গত সংসদ নির্বাচনে ধানের শীষের পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার জানান, বিএনপির বদনাম করতে স্বতন্ত্র প্রার্থী ঘোড়ার লোকজনের সঙ্গে আঁতাত করে তারা এ নাটক সাজিয়েছে। এখানে বাস্তবে কোন অনুষ্ঠান ছিল না। তারা বিএনপি কর্মীদের ওপর হামলা করাসহ বিভিন্নভাবে গায়ে পড়ে ঝগড়ার চেষ্টা করছে। এ বিষয়ে জানতে সংসদ-সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
