দিরাইয়ে হামলায় আহত জাহিদের মৃত্যু
Advertisement
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত জাহিদ মিয়া মারা গেছেন। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাহিদ মিয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে একই গ্রামের তৈয়ব আলী ও তার লোকজন জাহিদ মিয়ার ঘরে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এতে জাহিদ মিয়া গুরুতর আহত হন। এরপর ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেট ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পাঁচ দিন পর জাহিদ মিয়ার মৃত্যু হয়।
ওসি এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
