Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সীতাকুণ্ডে নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

চরভদ্রাসন ও শাজাহানপুরে দুই লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সীতাকুণ্ডে সরকারি পুনর্বাসনের ঘর থেকে সোমবার রাতে জেরিন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এছাড়া চরভদ্রাসনে গৃহবধূ ও শাজাহানপুরে চালকের লাশ উদ্ধার হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌর সদরে ইকোপার্কের পাশে সরকারি পুনর্বাসনের ঘর থেকে সোমবার রাতে জেরিন আক্তার জেরিন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই পুনর্বাসনকেন্দ্রের বাসিন্দা ফারুকের স্ত্রী। স্বজনরা জানান, ফারুক মাদকাসক্ত হয়ে ঘরে ফিরে জেরিনকে মারধর করতেন। সোমবার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে জেরিনের বাড়িতে আসেন তারা। পরে পুলিশের সহায়তায় জেরিনের লাশ উদ্ধার করেন। স্বজনদের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় ফারুক জেরিনকে শ্বাসরোধে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফরিদপুরের চরভদ্রাসনে সদর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রাম থেকে মঙ্গলবার ভোরে রুনা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তিনি ওই গ্রামের রুবেল শেখের স্ত্রী। স্বামীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। স্বামী রুবেল শেখ জানান, সেহরি খাওয়া শেষে তিনি প্রাকৃতিক ডাকে বাইরে যান। ঘরে ফিরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়নের নগরহাট পূর্বপাড়া গ্রামে মঙ্গলবার বাড়ির পাশের গাছ থেকে মশিউর রহমান বাবু নামে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ওসি তৌহিদুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম