Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পাথরঘাটায় পরকীয়ার বিচার করায় মামলা প্রতিবাদে মানববন্ধন

Advertisement

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পাথরঘাটা সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলমের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজলাঠিমারা গ্রামে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করেন। জানা যায়, নিজলাঠিমারার এক গৃহবধূর সঙ্গে স্থানীয় যুবকের দীর্ঘদিন পরকীয়া সম্পর্কের অভিযোগ রয়েছে। রোববার রাতে ওই যুবক গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে প্রতিবেশীরা তাকে আটক করে। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশ চলাকালে গৃহবধূকে তার বাবা জুতা দিয়ে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। চেয়ারম্যান কাউকে মারধরের নির্দেশ দেননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম