অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায়
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র ফেডারেশনের নেত্রী অবরুদ্ধ
Advertisement
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথিকে অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাতেমা রহমান বীথি বলেন, আমি এক ব্রেন স্ট্রোক করা রোগীর খোঁজখবর জানতে এক চিকিৎসকের কাছে গিয়েছিলাম। তিনি এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে যোগযোগ করতে বলেন। তিনি উচ্চস্বরে কথা বলতে থাকেন। ইন্টার্ন চিকিৎসকদের ডেকে ভিডিও করতে বলেন। একপর্যায়ে তারা আমাকে অবরুদ্ধ করে রাখেন। দিপু নামে এক ইন্টার্ন চিকিৎসক আমার গায়ে হাত তোলেন। তিনি আরও বলেন, ‘আমি টাঙ্গাইলের একজন সচেতন নাগরিক। যেখানে জনগণের টাকার সরকারি কর্মচারীদের বেতন হয়। সেখানে অব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে গেলে অবরুদ্ধ ও লাঞ্ছিত হতে হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন, দুপুরে প্রশাসনের সহযোগিতায় বিষয়টি সমাধান করা হয়েছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়েছিল। কোনো পুরুষ ইন্টার্ন চিকিৎসক গায়ে হাত দিলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
