Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সমবায় চেয়ারম্যানকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণে ছাড়া

হোমনায় গ্রেফতার ১

Advertisement

Icon

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হোমনায় চাঁদা না দেওয়ায় হোমনা উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) চেয়ারম্যান বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মো. আকতার হোসেনকে অপহরণ করে নির্যাতনের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে হোমনা পৌরসভার সামনে থেকে সিএনজি অটোরিকশাযোগে তাকে অপহরণ করা হয়। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অপহৃত আক্তার হোসেন জানায়, মঙ্গলবার দুপুরে অফিস শেষে বাসায় ফেরার পথে পৌরসভার সামনে থেকে একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে উপজেলার চরেগাঁও কবরস্থানের পাশে নিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ১ লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ দিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমবায়ীরা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বুধবার সকালে অপহৃত আকতার হোসেন নিজেই বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ অজ্ঞাত আরও ৭-৮ জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আল আমিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন সরকার হোমনা পৌরসভা ৫নং ওয়ার্ডের কলেজ রোডের মো. বাচ্চু মিয়া সরকারের ছেলে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম