Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

‘শাপলা কলি’র এজেন্ট হওয়ার জের

হাতিয়ায় মসজিদের ইমামকে মারধর বিএনপি নেতাকর্মীদের

Advertisement

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হাতিয়ায় মসজিদের এক ইমামকে তারাবির নামাজ শেষে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই মসজিদের ইমাম মাওলানা রবিউল হোসাইন তারাবির নামাজ আদায় শেষে মসজিদে অবস্থান করছিলেন। এ সময় কয়েক ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে মারধর করেন। জানা গেছে, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে মাওলানা রবিউল হোসাইন ‘শাপলা কলি’ প্রতীকের এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সে ঘটনার জেরে তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হচ্ছেন-শাহাদাত হোসেন, রুবেল ওসমান, সুমন, কালা মিরাজ প্রমুখ। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ-সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, বিগত সময়ে যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল, তারা এখন বিএনপির আশ্রয়ে সন্ত্রাসী কার্যক্রম পুনরায় শুরু করেছে। প্রশাসনের উচিত এসব সন্ত্রাসীকে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা। অন্যদিকে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম