|
ফলো করুন |
|
|---|---|
ভূঞাপুরে স্বামীর বিয়ের খবরে স্ত্রীর বিষপান
ভূঞাপুরে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে বৃহস্পতিবার জেসমিন নামে এক গৃহবধূ বিষ পান করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি উপজেলার বাহাদীপুর গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। জাহিদুল ইসলামের দ্বিতীয় বিয়ের খবরে প্রথম স্ত্রী ঘাটাইল উপজেলার পাঁচটিকরী গ্রামের জেসমিন সকালে বিষপান করেন। তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বাউফলে হত্যার ৮ বছর পর ছাত্রলীগ নেতা গ্রেফতার
বাউফলে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা মামুন গাজী হত্যা মামলার আট বছর পর আসামি সিফাত মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়। সিফাত কারখানা গ্রামের বশির উদ্দিন ওরফে সুজন মল্লিকের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কাছিপাড়া ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
পাকুন্দিয়ায় পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে বুধবার বিদ্যুৎস্পৃষ্টে সুলতান মিয়া নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি একই ইউনিয়নের মহিষকান্দা গ্রামের রেনু মিয়ার ছেলে। আসবাব তৈরির সময় ড্রিল মেশিনের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সুলতান। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছাত্রকে পাশবিক নির্যাতন, ১০ হাজার টাকায় মীমাংসা
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে পাশবিক নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিকে মাত্র ১০ হাজার টাকা জরিমানা করে মীমাংসার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শাকিল হাওলাদার পূর্ব রাজপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ রয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
বাজিতপুরে টিসিবির গুদাম সিলগালা
বাজিতপুরে সরারচর ইউনিয়নে টিসিবির পচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের দায়ে বৃহস্পতিবার মেসার্স সিয়াম ট্রেডার্স নামে একটি গুদাম সিলগালা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৮ মেট্রিক টন নিুমানের চাল জব্দ করা হয়। ইউএনও শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। কিশোরগঞ্জ ব্যুরো
কালিয়ায় বালু উত্তোলনে দুই লাখ টাকা জরিমানা
কালিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় আজিজুল হক নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার বড়কালিয়া এলাকায় নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস। নড়াইল প্রতিনিধি
কোটালীপাড়ায় মরা গরুর মাংস বিক্রি, জরিমানা
কোটালীপাড়া পৌর মার্কেটে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে বুধবার রাতে ১০ মণ মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এছাড়া মাংস বিক্রেতা আলী আকবর গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ভৈরবে চার ফার্মেসিতে জরিমানা
ভৈরবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে বৃহস্পতিবার চার ফার্মেসি মালিককে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফার্মেসিগুলো হলো- ভৈরব বাসস্ট্যান্ড এলাকার সোহাগ মেডিকেল, সরকার মেডিকেল, কাজি ফার্মেসি ও সেবা ফার্মেসি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক এ অভিযান পরিচালনা করেন। ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
