পবিপ্রবিতে রাতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
আহত ৫
Advertisement
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গভীর রাতে জিয়াউর রহমান হল ও বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপে ৫ জন আহত হয়েছে। বুধরাত রাত আড়াইটায় এ সংঘর্ষ হয়। জানা গেছে, জিয়া হল ও বিজয়-২৪ হলের কৃষি ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের মধ্য এক হলে থেকে অন্য হলে জুনিয়র ব্যাচের শিক্ষার্থীকে ডেকে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ২য় গেটে প্রায় ২ ঘণ্টা ধরে ধাওয়া-পালটাধাওয়া চলে। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। এবিষয়ে পবিপ্রবির প্রক্টর অধ্যাপক আবুল বশার খান যুগান্তরকে বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
