Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ভিডব্লিউবির চাল জব্দ রাণীনগরে

চেয়ারম্যানের ওপর চড়াও ছাত্রদল নেতা

Advertisement

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাণীনগরে ভিডব্লিউবির চাল জব্দ করায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনের ওপর চড়াও হয়েছেন ছাত্রদল নেতা। এসময় তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পারইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম মণ্ডল ও তার কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার কার্ডধারী উপকারভোগীদের কাছ থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ভিডব্লিউবির চাল কিনছিলেন পারইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম মন্ডল ও কর্মী আবু সাঈদ। এ সময় তিন বস্তা চাল চেয়ারম্যান জব্দ করায় রাকিবুল ও আবু সাঈদ ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদের উপর চড়াও হয় ছাত্রদল নেতা ও তার সহযোগীরা।

এ সময় বাধা দেওয়ায় নাফিউল আলম নামে এক যুবককে মারধর করা হয়। এ ঘটনায় নাফিউল বাদী হয়ে দুপুরের পর রাকিবুল ইসলাম মণ্ডল ও আবু সাঈদের বিরুদ্ধে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পারইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম মণ্ডল সব অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের ভেতরে একজন মহিলা কোলে সন্তান নিয়ে চালের বস্তা নিয়ে বের হতে পারছিল না। সেই বস্তা বের করা নিয়ে চেয়ারম্যান মনে করেছে আমরা চাল ক্রয় করছি। সেখানে চাল ক্রয়ের কোন ঘটনা নেই। ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে বলেছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম