Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পাকুন্দিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Advertisement

Icon

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে। পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চরফরাদী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা রমিজ উদ্দিনকে একটি গরুসহ ওই এলাকায় দেখতে পান। পরে তাকে গরুচোর সন্দেহে আটক করা হয়। খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন সেখানে জড়ো হলে একপর্যায়ে তাকে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরও জানান, উদ্ধার করা গরুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এখনো পর্যন্ত গরুটির মালিকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম